Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১১:২৭ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৩:৩৪

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বুধবার (২২ জুলাই) সকালের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে পরিস্থিতি কিছুটা অবনতি বা স্থিতিশীল থাকতে পারে। একইসাথে নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে আশপাশের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, পরবর্তী দুই থেকে পাঁচ দিনের মধ্যে ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সতর্কসীমায় পৌঁছাতে পারে। বেশ কয়েকটি নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

দেশের নদ-নদীর পানি পরিস্থিতির সার্বিক তদারকি অব্যাহত রয়েছে এবং নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করে আগাম তথ্য প্রকাশ করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চলের অধিবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর