Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৭:০৫

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। ছবি: সংগৃহীত

ঢাকা: ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিপিএসসি সচিবালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল ২০২৬ থেকে ৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের নীতিগত অনুমোদনক্রমে উত্তীর্ণদের ফল সাময়িকভাবে প্রকাশ করা হলো।

‎পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং এ সংক্রান্ত প্রাসঙ্গিক সমস্ত তথ্যাবলি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ পাওয়া যাবে।

‎বিজ্ঞপ্তিতে কমিশন আরও উল্লেখ করেছে, প্রকাশিত ফলে যুক্তিসংগত কোনো কারণে পরিবর্তনের প্রয়োজন হলে তা সংশোধনের পূর্ণ অধিকার কমিশন সংরক্ষণ করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি।

ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি এবং পুলিশ ক্যাডারে ১১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর