Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসির সঙ্গে জামায়াতের বৈঠক চলছে

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১২:৩৫ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৪:২৩

ইসির সঙ্গে জামায়াতের বৈঠক।

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন বিধি সংস্কারে খসড়া প্রস্তুতের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‎বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জামায়াত সেক্রেটারি জেনারেলের নেতৃত্ব একটি প্রতিনিধি দল বৈঠক করছেন।

‎মিয়া গোলাম পরওয়ার ছাড়াও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে রয়েছেন, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

‎এ বৈঠকে স্থানীয় নির্বাচনের আইন-বিধি নিয়ে সুপারিশসহ সাম্প্রতিক বিষয়গুলো আলোচনা হতে পারে।

‎এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর