Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসির সঙ্গে জামায়াতের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

‎এসময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দু নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বৈঠকেজামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‎এরআগে, স্থানীয় নির্বাচনের আইন-বিধি সংশোধনকে সামনে রেখে অগাস্টে একদফা ইসির সঙ্গে বৈঠক করেছে। এবার আবার বৈঠক করছে দলটি। এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় প্রশাসকদের ভোটের বাইরে রাখার দাবিও জানিয়েছিল জামায়াত।

‎ইসির সঙ্গে জামায়াতের বৈঠক শেষে ব্রিফিং করার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ইসির সঙ্গে জামায়াতের বৈঠক
১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

আরো

সম্পর্কিত খবর