Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গোছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২৩:৪১

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

বুধবার (২৯ জুলাই) বিকালে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে তার মৃত্যু হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনকূটনীতি) একেএম শহীদুল করিম জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফেরদৌসি শাহরিয়ার কিছুদিন ধরে শ্বাসকষ্ট আর ডিপ্রেশনে ভুগছিলেন। গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

ফেরদৌসির স্বামী সৈয়দ মইনুল হাসান সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী। দুই মেয়ে ও এক ছেলে রয়েছে তাদের।

পররাষ্ট্র ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার এর আগে সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান ছাড়াও ইতালি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের প্রধান ছিলেন।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর