ঢাকা: অনিবার্য কারণবশত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার সময় পরিবর্তন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত সকাল ১১টার পরিবর্তে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনুষ্ঠানের পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমন্ত্রিত অতিথি, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানের সময়ের এক ঘণ্টা আগে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।’