Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৩:০৩ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১৩:৩৮

বৈঠকে বসেছেন তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদী।

ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য আয়োজিত একটি খেলার জায়গার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় হাইকমিশনার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

সে সময় তিনি উল্লেখ করেছিলেন যে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে যেকোনো জটিল সমস্যার সমাধান সম্ভব এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর