Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আপনার ছাত্র হিসেবে সংসদে আসিনি— স্বরাষ্ট্রমন্ত্রীকে বিরোধীদলীয় নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ২১:১৪

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ঢাকা: জাতীয় সংসদ অধিবেশন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনার ছাত্র হিসেবে সংসদে আসিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশনে শুরু থেকেই অত্যন্ত অশোভন আচরণ করছেন এবং শুরু থেকেই সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য প্রদান করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন ? বিরোধীদলের সদস্যরা তার ছাত্র হিসেবে সংসদে উপস্থিত হননি।

বিজ্ঞাপন

অধিবেশন চলাকালে হট্টগোলের বিবরণ দিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে না পেরে স্বরাষ্ট্রমন্ত্রী যখন মন্তব্য করেন- এটি কোনো সংসদীয় প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তৃতা হলো, তখনই সংসদে হট্টগোলের সূচনা হয়। তিনি বলেন, সংসদ সদস্যের বক্তব্যের ওপর যদি সরকারের পক্ষ থেকে এভাবে অসংলগ্ন মন্তব্য করা হয় তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নতুন করে এসব শব্দের অনুচিত ব্যবহার শুরু করেছেন। তিনি শুরু থেকেই সংসদে এক ধরনের দুঃশাসন ও তুচ্ছ-তাচ্ছিল্য করার মনোভাব দেখিয়ে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষক হতে চাইলে তার উচিত একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা এবং সেখানেই বক্তব্য দেওয়া।

এই ধরনের মনোভাব ও আচরণকে ফ্যাসিবাদের সংস্কৃতির সঙ্গে তুলনা করে বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এই ধরনের অসংলগ্ন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে এবং তার এসব অনাকাঙ্ক্ষিত মন্তব্য সংসদীয় কার্যপ্রণালি থেকে অবলুপ্ত বা এক্সপাঞ্জ করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর