Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শপথ নিলেন পিএসসি’র নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৬

পিএসসি’র নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ গ্রহণ। ছবি: সারাবাংলা

ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ নিয়েছেন।

‎রোববার (৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

‎বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির জনসংযোগ শাখা থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে সরকারি কর্ম কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার পর আজ এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্যরা, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ড. নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঘরে পিঁপড়ার উপদ্রব? জানুন সমাধান
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪

বিএনপি নেতা আলী আজম বহিষ্কার
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫

ভেজালের ভয়ংকর ছোবল!
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর