Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডা. শফিকুর-নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩

ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর সেখান থেকে রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি।

তারেক রহমান নির্বাচন-পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এ তথ্যটি আমার জানা নেই। জানলে গণমাধ্যমকে জানাব।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর