Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সারাদেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আজ বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যভুক্ত দলগুলো।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহ-প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, নির্বাচন– পরবর্তী সারাদেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে এই সমাবেশ হবে। সমাবেশ সফল করতে মহানগর দক্ষিণ জামায়াতের একটি বৈঠক রোববার (১৫ ফেব্রুয়ারি) পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট।

শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন পেয়েছে ছয়টি। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।

ভোটের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। ৩০টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও এসেছে জোটের তরফ থেকে। এরই মধ্যে ১১দ লীয় জোটের লিয়াঁজো কমিটির বৈঠকে এই বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর