Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি নেতা জয়নুল আবদিনের স্ত্রী লাইফ সাপোর্টে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০০

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

ঢাকা: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক–এর স্ত্রী কানিজ ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি জানান, তার স্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এই বিএনপি নেতা।

উল্লেখ্য, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ফারুক সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সারাবাংলা/এফএন
বিজ্ঞাপন

এ বছর বিপিএল হচ্ছে না: তামিম
২০ আগস্ট ২০২৬ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর