Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৭:৫৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২০:০৭

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ পরিস্থিতিতে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে, গত ২১ জুলাই রাতে অসুস্থতা অনুভব করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়। সর্বশেষ চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক মন্ত্রী এবং দলটির একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত।

পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর