Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি শিক্ষার্থীকে মারধর / সাংবাদিককে হুমকির অভিযোগ ছাত্রশক্তির নেতার বিরুদ্ধে

ঢাবি করেস্পন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২১:৩৭ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ০১:০০

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ছাত্রলীগ’ করার অভিযোগ তুলে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করেন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা নিউজ ২৪.কমের মাল্টিমিডিয়া রিপোর্টার শাহাদাত হোসেন কিফাতকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর বিরুদ্ধে।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় বাইকে এসে কিফাতকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ধমক দিয়ে বলা হয়—‘কেন চেন না আমাকে’, ‘এখানে কী’।

বিজ্ঞাপন

জানা গেছে, সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রসংসদের সমাজসেবা সম্পাদক।

কিফাত বলেন, “বুয়েটে সেহরি করতে গিয়ে জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর করে নিয়ে যাওয়া হয়েছে। সেহরি শেষে তাই শাহবাগ থানার দিকে যাই এবং সেখানে যাওয়ার পরই একটি বাইক এসে আমার পথ আটকায়। তারা বিভিন্নভাবে প্রশ্ন করে এমন কিছু প্রতিষ্ঠিত করতে চান যে, আমি ছাত্রলীগকে উদ্ধার করতে গিয়েছি। পরিচয় জানতে চাইলে বাইকে থাকা তিনজনই জানান তারা ২০২১-২২ সেশনের। এর পর পরই জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আসেন। এসে ধমকে জিজ্ঞেস করেন কোন সেশন আমার। আমি আমার পরিচয় দিলে তিনি উচ্চস্বরে আবার ধমক দিয়ে জিজ্ঞেস করেন-তাকে চিনি কি না। তার উদ্ধতপূর্ণ আচরণের কারণে আমি স্পষ্টভাবে জানাই আপনাকে চিনি না। তখন সে আবারও ‘কেন চেন না আমাকে’, ‘এখানে কী’সহ নানা প্রশ্ন করতে থাকেন। এরই মধ্যে মহিউদ্দিন এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সাইফুল্লাহ সেখান থেকে চলে যান।”

অভিযোগের বিষয়ে জানতে সাইফুল্লাহর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর