Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে ফখরুল, মঈন ও জাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১২:০২

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা: ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গেছেন দলের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে, মির্জা আব্বাসকে দেখতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

দলীয় তথ্য অনুযায়ী, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর