Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ছুঁয়ে আবেগাপ্লুত দৃষ্টিহীন নূরজাহান

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ২১:৩৬ | আপডেট: ৩১ মে ২০২৬ ১১:১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত দৃষ্টিহীন নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

ঢাকা: বয়সের ভারে ন্যুব্জ এবং দৃষ্টিহীন নুরজাহান বেগম। দীর্ঘদিন ধরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের স্বপ্ন লালন করছিলেন এই নারী। তার স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, ফলে একাকী জীবনে এই স্বপ্নটিই ছিল তার একমাত্র চাওয়া। শনিবার (৩০ মে) সেই চাওয়া পূরণ হলো তার। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আবেগাপ্লুত হলেন তিনি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে এদিন রাজধানীর শাহজাহানপুরে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান ঢাকার বিক্রমপুর থেকে আসা নূরজাহান বেগম।

বিজ্ঞাপন

দৃষ্টিহীন হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার উপস্থিতি অনুভব করেন। কথা বলার সময় নূরজাহান বেগম প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন। তার এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হন সেখানে উপস্থিত সবাই।

প্রধানমন্ত্রীর মানবিক এই উদ্যোগ ও নূরজাহান বেগমের আবেগঘন এই দৃশ্য উপস্থিত লোকজনের মাঝে গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর