Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি বাচ্চুকে জামায়াতের সতর্কবার্তা, পিএস পেল অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৭:৫৪ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৯:৪০

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

রোববার (২৮ জুন) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনায় দলের পক্ষ থেকে এমপি আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করা হয়েছে।

এদিকে, একই ঘটনার পরিপ্রেক্ষিতে এমপি আতাউর রহমান বাচ্চু তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

২৫ জুন ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আদেশটি ২৮ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

উল্লেখ্য, সরকারি সাহায্যের টাকা নিজের মেয়ের নামে বরাদ্দ নেওয়ায় এমপি আতাউর রহমান বাচ্চুকে নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর