Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রশাসন নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে: সেলিম উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১০:৫২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ১০:৫৪

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা: প্রশাসনের জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও সে অনুযায়ী কার্যকরভাবে কাজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সাত দিনের পরিচ্ছন্নতা অভিযানের শেষ দিনে সোমবার (৩১ আগস্ট) সকালে দক্ষিণখান পূর্ব থানার ৪৮ নম্বর ওয়ার্ডের বিদুরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে। প্রশাসনের জনবল আছে, প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামও আছে; কিন্তু বাস্তবে সেই অনুযায়ী কাজ হচ্ছে না।’

এ সময় তিনি বলেন, ‘বিদুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার বিশাল স্তূপ ছিল। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সেটি পরিষ্কার করে ফুটপাতও চলাচলের উপযোগী করা হয়েছে।’

সিটি করপোরেশনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশনকে কাল ও পরশু সময় দিচ্ছি। এ এলাকায় থাকা অন্য ময়লার স্তূপগুলোও যেন দ্রুত সরিয়ে নেয়। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের চলাচলের বিষয়টি বিবেচনা করে ময়লাগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি।’

প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়ে সেলিম উদ্দিন বলেন, ‘প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আমাদের লোকেরাই এটি পরিষ্কার করবে। তারা যদি আবারও ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে আমরা যেভাবে পুরো সিটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি, সেভাবেই এই জায়গাটিও পরিষ্কার করব।’

তিনি বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযান কাউকে দেখানোর জন্য নয়; এটি মানবিকতা, নৈতিকতা ও ঈমানী দায়িত্ববোধ থেকে করা হচ্ছে। সরকারের কোনো ভালো কাজ থাকলে সেটিকেও স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।’

বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, ‘বর্জ্যকে আমরা শুধু ময়লা হিসেবে দেখছি। অথচ বর্জ্য থেকে রিসাইক্লিংয়ের মাধ্যমে অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করা সম্ভব। কিন্তু আমাদের প্রশাসন এখনো এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাচ্ছে না।’

তিনি জানান, ‘শিগ্‌গিরই বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কলম তৈরি করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।’

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে চাকরি নেই, তাই তরুণদের বিদেশে যেতে হবে—এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা ঢাকার মধ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যবস্থা করতে চাই।’

সেলিম উদ্দিন আরও বলেন, ‘আমাদের শহর আমরাই গড়ব—‘ঢাকা উত্তর বদলে দেব’—এই স্লোগানকে ধারণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল সিটিতে পরিণত করা হবে, ইনশাল্লাহ।’

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটের সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব ও পশ্চিম জোন পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জামাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. হাবিবুর রহমান, দক্ষিণখান পূর্ব থানা আমির মো. আবু সাঈদ, থানার সেক্রেটারি ডা. জাকিরুল ইসলাম এবং দক্ষিণখান পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ।

 

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস মাঝারি
৩১ আগস্ট ২০২৬ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর