Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ২১:৩৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বংশালে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে কবির হোসেন (৪৫) নামে এক জামায়াত নেতা আহত হয়েছেন।

শনিবার (৪জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বংশাল ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত কবির হোসেন জানান, তাদের আগাম কর্মসূচি অনুযায়ী আজ বিকেলে ফুলবাড়িয় এলাকায় চাঁদবাজ-সন্ত্রাসীর বিরুদ্ধে শান্তি মিছিল ছিল। সেখানে হঠাৎ করে বিএনপির সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে; এবং তার পিঠে ছুরিকাঘাত করে। এতে তিনিসহ ১০-১২ জন আহত হন।

তিনি আরও জানান, গুলিস্তান ট্রেড সেন্টারে তার মোবাইল পার্টসের ব্যবসা রয়েছে। এ ছাড়া তিনি শাহবাগ থানার গুলিস্তান ইউনিট জামায়াতে ইসলামের সভাপতি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ) মো. ফারুক জানান, গুলিস্তান থেকে জামায়াত ইসলামের এক নেতা ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছেন। তার পিঠের নিচে দুটি ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর