Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপকর্মে বিএনপি আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: শিবির সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৯:৩৮

সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত।

গাইবান্ধা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘অপকর্মের দিক থেকে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপির দেশব্যাপী হত্যাকাণ্ডগুলো জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিজেদের দলের অভ্যন্তরেই কোন্দলের কারণে ২১৯ থেকে ২২০ জন নেতাকর্মী খুন হয়েছেন। এই আন্তঃকোন্দলের কারণে হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন, চাঁদাবাজির শিকার হয়েছেন এবং বাড়িঘর ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, হেলিকপ্টারযোগে সাঘাটায় পৌঁছে কেন্দ্রীয় সভাপতি সরাসরি বোনারপাড়া চারমাথা এলাকায় সাইফুল্লাহ বারীর কবরস্থানে যান। সেখানে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি সাইফুল্লাহ বারীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সংগঠনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিক্যাল বিভাগের সভাপতি ডা. এস. এম. খালেদুজ্জামান, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস সরকার, গাইবান্ধা-৪ আসনের এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা শিবিরের সভাপতি মো. ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মো. ফাহিম মণ্ডলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা গত ২১ জুন প্রকাশ্য দিবালোকে সাঘাটার বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফুল্লাহ বারী। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর