Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতককে প্রধানমন্ত্রীর উপহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৪:৩১ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ২২:২৮

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে মো. সুজনের বাসায় প্রতিনিধি দল।

ঢাকা: চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আহত জুলাই যোদ্ধা মো. সুজনের ঢাকার কেরানীগঞ্জের বাসায় যান।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলটি মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপহার দেন। এছাড়া তারা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

সারাবাংলা/জিএস/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর