Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আয়ের থেকে ব্যয় বেশি এবি পার্টির‎

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১৫:৪৫ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১৬:৪৬

ছবি: সংগৃহীত

‎ঢাকা: ‎আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তাদের ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে এই নিরীক্ষিত হিসাব দাখিল করে।

‎দাখিলকৃত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট আয় ছিল ২ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা এবং মোট ব্যয় হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা। ফলে বছর শেষে এবি পার্টির মোট ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৬৬ টাকা।

‎হিসাব জমা দেওয়ার পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আইন ও নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই তারা এই আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছেন।’

‎উক্ত প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, নারী উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্যসচিব রাশিদা আক্তার মিতু এবং রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর