Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘১১ দল যদি রাজপথে আসি ২ দিনও টিকতে পারবেন না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ২১:৪৯

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমরা ১১ দলীয় সংসদ সদস্যরা যদি সংসদ বয়কট করে রাজপথে আসি দুই দিনও টিকতে পারবেন না। তাই ভালোর জন্যই বলছি, দেশটা যদি চালাতে হয় ভালোভাবে চালান। জুলাই সনদ যদি মেনে নিতে আমাদের সমস্যা না থাকে তাহলে আপনাদের সমস্যা কিসের।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ১১দলীয় ঐক্যর উদ্যোগে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিছিল ও সমাবেশে আমির হামজা এমন মন্তব্য করেন।

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এই মানুষগুলোকে সামলান। নয়তো শেখ হাসিনাকে এদেশ থেকে যেভাবে বিদায় করা হয়েছে, আপনাকেও বিদায় করার জন্য আপনার এই গুন্ডাবাহিনী যথেষ্ট।’

বিজ্ঞাপন

আমির হামজা বলেন, ‘আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবির ওপর যারা জুতা নিক্ষেপ করেছে, আমার মনে হয় এ মানুষগুলো সব জারজ সন্তান। তাকে শুধু বাংলাদেশের মানুষ বলে মনে করা হয় না। কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন তিনি। ছাত্রদলের নাম নিয়ে হোক, আর যুবদলের নাম নিয়ে হোক, তার ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছে অবশ্যই এর মধ্যে কোনো কালপ্রিট প্রবেশ করেছে।’

জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধারা আজ আমাদের কুষ্টিয়ার এমপিদের নিয়ে কিছু মান অভিমানের কথা বলেছেন। আমরা মন্ত্রণালয় পর্যন্ত চেষ্টা করেছি। কোনো কাজ তারা জুলাই সনদের জন্য করতে চায় না। সব জায়গায় তারা চাঁদাবাজি-দখলবাজি করে দখল করে রেখেছে।’

এদিন ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিলে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কুষ্টিয়ার সভাপতি মাওলানা আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক, এনসিপির কুষ্টিয়ার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর