Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জ্বালানি সংকট নিয়ে লংমার্চেও ১ লাখ লিটার তেল পুড়বে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫

কুষ্টিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, জ্বালানি সংকটের কথা বলে লংমার্চ শুরু হলেও এতে প্রায় একলাখ লিটার জ্বালানি তেল পুড়বে, যা অনর্থক জাতীয় সম্পদ নষ্ট ও জনগণের ভোগান্তি সৃষ্টি করবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিরোধীদল হিসেবে লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে সরকার কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।’

বিজ্ঞাপন

বিরোধী দলের দ্বিতীয় শপথ নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের মাধ্যমেই সরকার সংস্কার করতে চায়। কিন্তু যারা অসাংবিধানিক ও অবৈধ দ্বিতীয় শপথ নিয়েছেন, তাদের প্রথম শপথও এর মাধ্যমে অবৈধ হয়ে গেছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।’

এ ছাড়া সংবিধান সংশোধন কমিটিতে আহবান জানানো হলেও বিরোধীদল সেখানে অংশ না নিয়ে উলটো রাজপথে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। বিকেলে উপজেলা বিএনপির আয়োজিত স্মরণসভায় যোগদানের পাশাপাশি এতিম ও হাফেজদের মাঝে কোরআন শরিফ, বিভিন্ন ইউনিয়নের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর