Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৪:২১ | আপডেট: ৬ মে ২০২৫ ১৪:৫৯

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

প্রেস সচিব জানান, ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।

তবে কবে থেকে ঈদুল আজহার ছুটি শুরু হবে এবং কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

আজ শুভ জন্মাষ্টমী
৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪২

আরো