Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৫:১৮

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, জিএসটি ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ১,৪২,৭১৪ জন । এর মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৭৩০৭ জন।

পরীক্ষা চলাকালীন সময়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

কমিটির আহ্বায়ক ও মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, দেশের জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরদের তত্ত্বাবধানে ইতোমধ্যে সকল (‘সি’, ‘বি’ ও ‘এ’) ইউনিটের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালীন পর্যন্ত ২১ টি বিশ্বিবিদ্যালয়ের কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো