Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পিকআপভ্যানচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ২১:২৭ | আপডেট: ১০ মে ২০২৫ ২১:৩০

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপভ্যানচাপায় মো. আবদুল খালেক (৬৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় তার বড় ভাইও আহত হন।

শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের আলামিন বাজার রাস্তার মাথা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.আব্দুল খালেক উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত হন মো.আব্দুল কুদ্দুস (৬৭)। তারা আপন ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আলামিন বাজার রাস্তার মাথা এলাকায় আপন দুই ভাই রাস্তার পাশে কোদাল নিয়ে মাটির কাজ করছিল। কাজ শেষে তারা রাস্তায় পাশে উঠে। ওই সময় সোনাপুর থেকে আসা ফার্নিচার ভর্তি একটি বেপরোয়া গতির পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে আব্দুল খালেক ঘটনাস্থলে মারা যান। এ সময় আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে যায়।

বিজ্ঞাপন

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি বিকল হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই