Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইডির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২০:৫২ | আপডেট: ১৬ মে ২০২৫ ১০:২২

নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপপরিচালক পদে আট কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার মো. শহীদুর রহমান সই করা আলাদা আলাদা পাঁচটি প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক করা হয়েছে এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. রফিকুল ইসলামকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বদলি করে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখার উপসচিব করা হয়েছে এবং সাধারণ সেবা শাখার উপসচিব মো. সাইফুল ইসলামকে বদলি করে এনআইডির পরিচালক করা হয়েছে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মো. রশিদ মিয়াকে বদলি করে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এনআইডির উপপরিচালক এবং এনআইডির উপপরিচালক মো. তকদির আহমেদকে বদলি করে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনে উপ-সচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকে এনআইডির উপপরিচালক করা হয়েছে।

বদলি প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এটা প্রশাসনিক সিদ্ধান্ত। আমরা যাদের বদলি করেছি, তা কার্যকর হবে। প্রশাসনিক ব্যবস্থার কারণেই এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে এবং এটা বাস্তবায়নের দায়িত্বটাও আমাদের।’

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো