Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল রবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২৩:৩০

এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রবি। ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রামীণফোনকে হারিয়ে এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জিতেছে রবি আজিয়াটা পিএলসি। বুধবার (১৪ মে) ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাত্র ৩ উইকেট হারিয়ে ২১৯ রান করে রবি।

জয়ের জন্য ২২০ রানের বিশাল টার্গেট দেওয়া হয় গ্রামীণফোনকে। জবাবে ব্যাট করতে নেমে গ্রামীণফোন ৭ উইকেটে সংগ্রহ করে ১৭৫ রান। ফলে ৪৪ রানের বড় জয় নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রবি আজিয়াটা।

ফাইনালে রবির ওপেনিং ব্যাটসম্যান জামিউল হক অন্ত দুর্দান্ত এক ইনিংস খেলেন। মাত্র ৬৬ বলে ১২৩ রান করে তিনি দলকে জয়ের ভিত গড়তে দেন এবং ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে ‘সেরা ব্যাটসম্যান’ ও ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’-এর পুরস্কার জিতে নেন অন্তু। ৭ ম্যাচে অন্ত করেছেন ৪৭১ রান।

বিজ্ঞাপন

রবি ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আহমেদ বলেন, ‘এই জয় শুধু ক্রিকেট নয়, এটি সব ক্ষেত্রেই আমাদের একতা, দৃঢ় সংকল্প আর জয়ের মানসিকতার প্রতিচ্ছবি। আমরা গর্বিত আমাদের প্রতিটি সদস্য নিয়ে, যাঁরা এই অসাধারণ যাত্রায় অবদান রেখেছেন’।

গত ২৬ এপ্রিল বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে শুরু হয় মাল্টি ন্যাশনাল কোম্পানি (এমএনসি) চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে- রবি আজিয়াটা পিএলসি, গ্রামীণফোন, জেটিআই, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও পোয়েটিকজেম ইন্টারন্যাশনাল।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো