Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ০০:০৯ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর হাজারীবাগ জিগাতলা এলাকায় ধারলো অস্ত্রের আঘাতে সামিউর রহমান আলভি (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় তিন বন্ধু আহত হয়।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৭টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলভিদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। বাবার নাম মশিউর রহমান। বর্তমানে তিনি হাজারীবাগ বিজিবি ৫ নম্বর প্রেম গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। আলভি ধানমন্ডি ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি গুলিস্তান একটি মার্কেটে কাজ করতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিল বড়।

হাসপাতালে নিহতের বন্ধু মো. ইসমাইল হোসেন জানান, তারা আলভি সহ রাব্বী, জাকারিয়া এবং সে নিজে জিগাতলা বাসস্ট্যান্ডে এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় ২০-২৫ জন ছেলে এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় রাব্বি দূরে সরে গেলে আলভির ওপড় বেশি আক্রমণ করে। পরে আলভিকে প্রথমে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া। হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তবে কি কারণে তাদের ওপর হামলা করেছে এ বিষয়ে কেউ কিছু জানেন না বলে দাবি করেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জিগাতলা এলাকা থেকে স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থীর পিঠে ও পায়ে আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো