Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ভিডিও করার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১০:১৫ | আপডেট: ১৭ মে ২০২৫ ১০:৩৯

রাজবাড়ী: রাজবাড়ীতে মুঠোফোনে ভিডিও করার অপবাদে রুপল শেখ (২৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে রুপল শেখের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পাঠানোর করার কথা জানিয়েছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুর রহমান। এর আগে শুক্রবার (১৬ মে) রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রুপল শেখ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত রুপল শেখের বাবা জিন্নাহ শেখ বলেন, শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় শ্যাম, কচি, মুক্তার, রাকিবুলসহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করায় আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা। এরপর একটি ঘরে বন্দি করে তাকে মারধর করে বলে জানতে পারি। রাত ১০টায় রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো