Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহননের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৮:১২ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৮:১৪

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।

কুষ্টিয়া: জেলার সদর উপজেলায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রত্না খাতুন (২৫) ওই এলাকার মাহবুব আলম টুটুলের স্ত্রী। স্ত্রীকে কুপিয়ে হত্যার পর টুটুল নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুটুল ওই এলাকার ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুটুলের স্ত্রী রত্না খাতুন জসিম নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন। কয়েকদিন আগে প্রেমিককে ডিভোর্স দিয়ে পুনরায় আগের স্বামী টুটুলকে বিয়ে করেন রত্না। আজ (শনিবার) দুপুরে রত্না প্রেমিক জসিমের সঙ্গে ফোনে কথা বলার সময় টুটুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন টুটুল। এ সময় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রত্নাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন সারাবাংলাকে জানান, রত্না খাতুন নামে এক গৃহবধুকে হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রাখা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো