Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৯:০৪ | আপডেট: ১৭ মে ২০২৫ ২১:০৭

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিলে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস বলে জানান মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, ‘২১ মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনের ৩য় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৬ টা ২৮ মিনিটে।’

তিনি আরও বলেন, ‘পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট নিয়ন্ত্রণের কাজ করছে। এখনো কোনো হতাহতের খবর মেলেনি।’

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো