Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৩:২৮ | আপডেট: ১৮ মে ২০২৫ ১৭:০২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৮ মে) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার (১৭ মে) রাত সোয়া ৯টার দিকে উত্তরা আজমপুর মধ্যপাড়া ১০ নম্বর রোড রেলক্রসিংয়ে এলাকায় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়।

এম মনসুর আলী পরিবার নিয়ে পল্লবী বাইগারটেক এলাকায় নিজেদের বাড়িতে থাকতেন। বাবার নাম সানোয়ার আলী। তিনি দক্ষিনখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, গতরাতে হজ্ব ক্যাম্প থেকে ডিউটি শেষে থানায় ফিরছিলেন মুনসুর আলী। রাত সোয়া ৯টার দিকে উত্তরা আজমপুর মধ্যপাড়া ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের রেলক্রসিংয়ে রেল লাইনের ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো