Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ ঘণ্টা অবরোধের পর শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল মোড় ছাড়লো ছাত্রদল

ঢাবি করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৭:৪২ | আপডেট: ২২ মে ২০২৫ ১৮:৪৪

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকাল-সন্ধ্যা শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দেয় ছাত্রদল।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের বিচারে গাফিলতির প্রতিবাদে বৃষ্টির মাঝেই সকাল ১০টা থেকে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ শেষে বিকাল ৫টার দিকে স্থান ত্যাগ করেন তারা।

বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগ ও ইন্টারকন্টেনেন্টাল মোড়ে বিকেল ৫টার পর পর যান চলাচল স্বাভাবিক গতিতে পুণরায় চালু হয়েছে।

এর আগে বুধবার ( ২১ মে) রাতে সাম্য হত্যার বিচারে গাফিলতি ও প্রকৃত হত্যাকারীর বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকাল-সন্ধ্যা শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির ডাক দেয় ছাত্রদল।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘আর চাই না, আর চাই না এনএসআইয়ের প্রক্টর,’ ‘ক্যাম্পাসে লাশ ঝুলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে , খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই ,সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে শাহবাগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে দেখা যায়। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সারাবাংলা/কেকে/এমপি
বিজ্ঞাপন

আরো