Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১১:৫২ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৪:২৬

নিহত পুলিশ কনস্টেবল ফজলুল হক।

যশোর: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় দুইজন গুরুতর আহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার চূড়ামনকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক পুলিশ কনস্টেবল হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন ও ইমান উদ্দিনের ছেলে রিয়াল।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, মোটরসাইকেলযোগে যশোরে আসার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কন্সটেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া আহত মামুন ও রিয়ালকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সারাবাংলা/ইআ