Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৭:০২

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, দুপুর ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তাদের সাত ইউনিটের প্রচেষ্টায় দ্রতই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে এ ঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর