Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুমকি-ধামকি দিয়ে মাহিন সরকারকে সরানো হয়েছে: খালিদ

ঢাবি করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৭

সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী জামালুদ্দিন মোহাম্মদ খালিদ। ছবি: সারাবাংলা

ঢাকা: সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকারকে হুমকি-ধামকি দিয়ে পদ থেকে সরানো হয়েছে বলে দাবি করেছেন একই প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খালিদ বলেন, আমরা প্যানেল ঘোষণা করার আগ থেকেই প্যানেল ভাঙার চেষ্টা করা হয়েছে। মাহিন সরকার এখানে আসার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগেও তার ওপর এই প্যানেলে না আসার জন্য চাপ তৈরি করা হয়েছিল। আমরা বিশ্বাস করেছিলাম, তিনি শেষ পর্যন্ত এই লড়াইটা লড়তে পারবেন।

বিজ্ঞাপন

গতকাল তিনি আমাকে ফোন দিয়ে জানালেন, তার এলাকায় প্রতিনিয়ত হুমকি-ধামকি এবং চাপ দেওয়া হচ্ছে। এলাকার নেতাকর্মীরা কান্নাকাটি করছেন। ফলে তার জন্য এখানে টিকে থাকা মুশকিল হয়ে পড়ছে।

আমি সর্বশেষ বলেছি, আপনি এখন বসে গেলে নিজের রাজনীতিতে শেষ পেরেক ঠুকে দেবেন। তার সাথে এটাই আমার শেষ কথা হয়।

তিনি বলেন, শুরু থেকেই ব্যাপক চাপ দেওয়া হচ্ছিল। মাহিন আমাদের সঙ্গে যতদিন ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল না।

তিনি বলেন, মাহিন সরকার ছাড়াও প্যানেলের অন্যদের ওপর মন্ত্রীপাড়াসহ বিভিন্ন জায়গা থেকে চাপ তৈরি করা হচ্ছে, যেন তারা নির্বাচন না করেন। কারও কারও পার্সোনাল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

সারাবাংলা/কেকে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর