Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকসু নির্বাচনে প্রার্থী ৯০৮ / ভিপি পদে ২৪, জিএস পদে ২২ জন

চবি করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

চাকসুর ওয়েবসাইটের তথ্যমতে, চাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে ২৪ জন , জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে ১৫ জন, দফতর সম্পাদক পদে ১৭ জন, সহ-দফতর সম্পাদক পদে ১৪ জন, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১১ জন।

বিজ্ঞাপন

গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, সহ-যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ৯ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে ২০ জন ও নির্বাহী সদস্য পদে ৮৫ জনসহ মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে হল সংসদ নির্বাচনে ছাত্র এবং ছাত্রী হলগুলো থেকে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। এখন শুধু নির্বাচন বাকি। আমরা আশা করি, সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর