Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২৩:২০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০৯:০৬

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় যুবক নিহত। ছবি: সংগৃহীত

নড়াইল: ঢাকা-নড়াইল রেললাইনে কালনা-কামঠানা এলাকায় ‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রিয়াজুল লোহাগড়া উপজেলার মোড়চা উত্তরপাড়ার ফজলুল হক মোল্যার ছেলে। তার মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থান ভেঙে গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকায় পৌঁছলে রেললাইনে দাঁড়িয়ে থাকা যুবক রিয়াজুল ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে নিহত হন। তার মাথা, পাসহ বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে।

লোহাগড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিহির বালা বলেন, ‘রিয়াজুল নামের ওই ব্যক্তি ট্রেন আসার সময় কানে হাত দিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে অনেকে দেখেছেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়েন তিনি। এটি আত্মহত্যাও হতে পারে। তবে, তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন

এদিকে রিয়াজুল আত্মহত্যা করেছেন কিনা বিষয়টি তার পরিবার তাৎক্ষণিক জানাতে পারেনি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর