Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজা যুদ্ধবিরতি চুক্তির নথিতে সই করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫ ০১:০৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০৯:২৫

চুক্তির নথিতে সই করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধবিরতি চুক্তির নথিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নথিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিসর, কাতার ও তুরস্কও সই করেছে। সোমবার (১৩ অক্টোবর) লোহিত সাগরের তীরবর্তী মিসরের শারম আল শেখে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নথি সইয়ের পর্বটি অনুষ্ঠিত হয়।

এর আগে ইসরায়েল সফর শেষে শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শান্তি সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেছেন ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

বিজ্ঞাপন

শারম আল শেখে আয়োজিত এ শান্তি সম্মেলনে ২৮টি দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থার নেতা ও প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হলেও এতে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর