Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একদিনে ৩ ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১০:০০

তিন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

জাতীয় দল থেকে দূরে আছেন এক বছরেরও বেশি সময় ধরে। এই সময়টায় অবশ্য পৃথিবীর নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। এবার একদিনেই তিনটি নতুন লিগে নাম লেখালেন সাকিব। আবুধাবি টি-১০, গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ ও ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ; তিন টুর্নামেন্টেই দল পেয়েছেন সাকিব।

কিছুদিন আগেই কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব। আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। এই দলে আরো আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকা ক্রিকেটাররা। প্রধান কোচ হিসেবে আছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

একইদিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তেও খেলা নিশ্চিত করেছেন সাকিব। ৬ দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন তিনি। সাকিব ছাড়াও মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকারা খেলবেন এই লিগে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ।

ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগেও সুযোগ পেয়েছেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, এই লিগে খেলবেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই লিগে খেলবন অজি তারকা শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর