Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাক্টরের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ৪ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ২৩:২১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০১:০৬

লাশবাহী অ্যাম্বুলেন্স

নীলফামারী: জেলার জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী এলাকায় একটি ট্রাক্টরের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্সের নারীসহ ৪ জন আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে জলঢাকা পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টারপাড়া বায়তুল নূর জামে মসজিদের সামনে পাকা সড়কে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স জলঢাকার মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অ্যাম্বুলেন্সে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন।

আহতরা হলেন, ডিমলা উপজেলার সাতজান এলাকার আব্দুল মজিদ এর স্ত্রী নুর জাহান বেগম (৩৫), নাওতারা ইউনিয়নের মৃত আজল এর স্ত্রী নুর বেগম (৬০), মিস্টার এর স্ত্রী হামিদা বেগম (৩৫), সারুজান এলাকার রাজিব উদ্দিন এর ছেলে মো. সাইদুল ইসলাম (৫৫)।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর