Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ২০০ মিটার টেনে নিল দ্রুতগতির ট্রাক

স্টাপ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৯:৪৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ০০:৩১

মিরসরাইয়ে প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ২০০ মিটার টেনে নিয়ে যায় দ্রুতগতির ট্রাক। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার টেন-হিঁচড়ে নিয়ে গেছে দ্রুতগতির একটি ট্রাক। এতে মারাত্মক আহত হয়েছেন কারচালক তানভীর হোসেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, বেপরোয়া ট্রাকটির নিচে আটকে পড়া প্রাইভেটকারকে প্রায় ২০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। দুর্ঘটনায় কারটির কিছু অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালক আহত হন।

হাইওয়ে পুলিশ জানায়, ইউটার্নে প্রাইভেটকারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন বলেন, ‘মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কার আটকে পড়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দু’টি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর