Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে ঘন ঘন লোডশেডিং ও অনিয়মের অভিযোগে প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৭:৫২

হাকিমপুর হিলির বাসিন্দাদের প্রতিবাদ সমাবেশ।

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর হিলিতে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, ভূতুরে বিল, ডিমান্ড চার্জ, লোড চার্জ এবং হিলি সাব জোনাল বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে হাকিমপুর হিলির সর্বসাধারণ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলার সর্বসাধারণের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, বাংলাহিলি হাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, সমাজসেবী এনামুল হকসহ সকল সামাজিক সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। পল্লী বিদ্যুতের এত ঘনঘন লোডশেডিং-এর কারণে, পণ্য খালাস, শিক্ষার্থীদের পড়াশোনা, খামারি, চাষাবাদী কৃষকসহ সর্ব সাধারণের ভোগান্তির একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বিদ্যুৎ সংকট নিরসন না হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, হিলিতে পল্লী বিদ্যুৎ-এর অনিয়ম দেখে মনে হয় আমাদের কোনো অভিভাবক নাই এবং আমাদের বলারও কিছু নাই। দিনে নামাজের সময় বিশেষ করে মাগরিবের নামাজের সময় প্রতিদিন বিদ্যুৎ যাবেই। আমাদের এটা হিলি সাব-জোনাল অফিসের দুষ্টামি। এখান থেকে বেরিয়ে আসতে হবে।

উক্ত প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল হক এবং হাকিমপুর হিলি সাব জোনাল পল্লী বিদ্যুতের এজিএম মোহাম্মদ সোহরাওয়ার্দী বরাবর স্মারকলিপি প্রদান করেন হিলি হাকিমপুরবাসী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর