Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ার নতুন ডিসি তৌফিকুর রহমান

স্পেশাল করেস্পন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৩:০৬

বগুড়ার নতুন ডিসি মো. তৌফিকুর রহমান।

বগুড়া: মো. তৌফিকুর রহমানকে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা যায়, মো. তৌফিকুর রহমান গত চার মাস ধরে খুলনায় দায়িত্বরত আছেন। গত ৩১ আগস্ট তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে, তিনি ১১ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি অর্থ বিভাগের উপ সচিব, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। ১৯৯৪ সালে এইচএসসি পাস করেন ঢাকা নটরডেম কলেজ থেকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্রাজুয়েশন করেন (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ২০০২ সালে। এরপর ২০১৩ সালে ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

যথাযথ দাফতরিক কাজ শেষ করে তিনি বগুড়ায় দ্রুত যোগদান করবেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর