Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৬

পেট্রোল ঢেলে শাখা অফিস ভবনের ফটকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ৩টার সময় পেট্রোল ঢেলে শাখা অফিস ভবনের ফটকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নিভে যায়। এতে করে ভবনটির সামনের ফটকে সাইনবোর্ডে কালো দাগ হলেও কোনো হাতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

পাশের ভবনের সিসি ক্যামেরায় দেখা যায় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়াতেই এই ধরণের নাশকতার চেষ্টা করা হয়েছে।

শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামীণ ব্যাংকের শাখার কর্মকর্তারা জানান, সকাল ৭টায় অফিসের গেট খুলে পাশের গাছের পাতা পেড়ানো ও গেটের ওপরে সাইনবোর্ডের একপাশে কালি দেখতে পাওয়া যায়। যেন কেউ আগুন দেওয়ার চেষ্টা করেছিলো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার তদন্ত শুরু হয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর