Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভূমিকম্পে বংশালে নিহত ৩ পথচারীর পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৭:০৭

শুক্রবার ভূমিকম্পের পর বংশালএলাকা- ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ৫ তলা ভবনের রেলিং ধসে নিহত তিনজনের পরিচয় মিলেছে। তাদের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

নিহতরা হলেন- সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‎শুক্রবার সকালে ভূমিকম্পের পর বংশালের কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী মারা যান। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এর আগে, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনায় রাজধানীর বংশালের কোশাইতলীতে ৫তলা ভবনের রেলিং পরে শিশু ও শিক্ষার্থীসহ ৩ জন পথচারী নিহত হন। এছাড়া, ভূমিকম্পে নরসিংদীসহ সারাদেশে শতাধিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

ইউরোপিয়ান ইএমএসসি বলছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর