Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোস্টাল অ্যাপে নিবন্ধন দেড় লাখ ছাড়াল, শীর্ষে সৌদি আরবের প্রবাসীরা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৩ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১০:৩৭

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: ‎দেড় লাখ ছাড়াল ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনের সংখ্যা। এর মাঝে রাত দশটা পর্যন্ত যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ১১ টার পর নিবন্ধন এগিয়ে যায় সৌদি আরবের প্রবাসীরা। সেখানে ২০ হাজার ২৪ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
‎
‎মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১১ টার পর ইসির https://portal.ocv.gov.bd/report/by-country এই ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।
‎
ওয়েবসাইটে দেখা গেছে, আজ রাত ১০ টা পর্যন্ত মোট ১ লাখ ৫০ হাজার ৯শ’ ৪৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৬২৮ জন পুরুষ ভোটার এবং ১৭ হাজার ৩১৯ জন নারী ভোটার। অনুমোদনের অপেক্ষায় ২৫৩ জন।
‎
‎গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসীরা বিশ্বের যেকোনো দেশ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এরপর ২৩ ডিসেম্বর পর্যন্ত আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞাপন

‎যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি। এসব দেশ থেকে মোট নিবন্ধন করেছেন (সকাল সাড়ে ৯টা পর্যন্ত) ১ লাখ ১৪ হাজার ১২ জন প্রবাসী।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
‎
‎উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

‎পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেদেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

‎নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

‎ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দেওয়া অপরিহার্য।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর