Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৭

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি রাশেদ (৩৫) নামে এক আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১০ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, মৃত রাশেদ মতিঝিল থানায় মাদক মামালায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বাবার নাম গোলাম রব্বানী। তার কয়েদী নম্বর ৭৫৫/এ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর